বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদেই মুক্তি পাচ্ছে সালমানের ‘রাধে’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১

অবশেষে মুক্তির ঘোষণা এলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ এর। শনিবার সকালে নিজেই মুক্তির তারিখ ঘোষণা করলেন বলিউডের ভাইজান সালমান খান। আসছে ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এক পোস্টে সালমান খান লিখেন, ঈদে মুক্তি দেবো কথা দিয়েছিলাম, ঈদেই আসবে। আর আমি একবার কথা দিলে… ! ১৩ মে মুক্তি পাবে ছবিটি। এর আগে, গেলো বছরের অক্টোবরে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, সিনেমাটির একটি গান ও কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং বাকি ছিল। খুব দ্রুতই ১৫ দিনের লটের শুটিংয়ে সিনেমার দৃশ্যধারণ শেষ হবে।
সালমান খান ফিল্মস, সোহেল খান প্রোডাকশনস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। ২০১৯ সালের অক্টোবরে পোস্টার মুক্তির মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। গেল বছরের ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এ ছাড়া সিনেমাটিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, জরিনা ওয়াহাব, রণদীপ হুদাসহ অনেককে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com