রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

সারাদেশের ন্যায় পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের আয়োজনে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৯ মার্চ শুক্রবার পালিত হয়েছে। পলাশবাড়ী পৌরশহরের শহীদ মিনার হতে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রর্দক্ষিণ করে, পরে শহীদ মিনার হতে শেষ হয়। সেখানে কেক কাটা ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান প্রধান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীবের পরিচালনায় অনুষ্ঠান সম্পন্ন করে। আলোচনা সভায় প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতীলীগ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক এস.এম আহসান হাবিব স্বাধীন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগ সদস্য সচিব ফারুক হাসান ফারুক। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, শ্রম বিষয়ক রেজানুর রহমান ডিপটি, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রতন, জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নাজিবুর রহমান নয়ন সহ সভাপতি তারা মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সবুজ, রেজাউল করিম, এ্যাড. আবেদুর রহমান সবুজ, রেজাউল মিয়া, ফিরোজ কবির বাবু, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com