রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাছবাড়ি- মান্দ্রা সাহেব বাড়ির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার গাছবাড়ি- মান্দ্রা গ্রামের নৌকাবিলাস নামক ঘাটলা চত্ত্বরে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতার জন্মশতবার্ষিকীর কেক কাটেন। এ সময় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, সমাজসেবক মিলন শেখ, মামুনুর রশীদ, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা উপস্থিত ছিলেন। অপরদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর লে: কর্ণেল শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছবাড়ি-মান্দ্রা গ্রামে নৌকাবিলাস নামক একটি ঘাটলার উদ্বোধন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com