শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়লো নগরকান্দার বহুল আলোচিত বেইলি ব্রিজ

নগরকান্দা প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

ফরিদপুর-নগরকান্দা সড়কের নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় ফরিদপুর জেলা শহরের সাথে নগরকান্দা উপজেলার সড়ক পথের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক মাগুরার দিক থেকে গোপালগঞ্জের মোকসেদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটির নম্বর ফরিদপুর-ট-১১-০৩০৭। ট্রাকটি বেইলি সেতুর ওপর উঠলে সেতুটির মধ্যে অংশ দেবে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পুরাতন এই সেতুটি দিয়ে ভয়ে লোকজন পারপার করছিলো বেশ কিছুদিন যাবত। বার বার সেখানে একটি নতুন সেতুর দাবি জানালেও তা বাস্তবায়িত না হওয়ায় চরম ক্ষোভ রয়েছে এলাকাবাসির ভিতর। এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব বলেন, শনিবার ভোরে নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর পুরাতন বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com