রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুরের ঘোড়াঘাটে ৮০০ বোতল ফেন্সিডিলসহ চাল বোঝায় ১ টি ট্রাক আটক, গ্রেফতার-১

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে ৮০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ একজন পাঁচারকারী ও মাদক পাঁচারে ব্যবহৃত ট্রাকটি যাহার নাম্বার (ঢাকা মেট্রো-ট-২৪-৪০০৪) জব্দ করেন ঘোড়াঘাট থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার (২০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি)আজিম উদ্দিনের নেতৃত্ব এসআই ফজলার রহমান ও এএসআই সারোয়ার জাহান সঙ্গীয় ফোর্স নিয়ে অনুমানিক রাত ১২:৩০ মিনিটের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কানাগাড়ি বাজারস্থ মোনারুল এর গ্রিল এর দোকানের সামনে চেকপোষ্ট স্থাপন করে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে পাস্টিকের বস্তায় রাখা ৮০০ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক পাঁচারকারী কে আটক করা হয়। এসময় অপর একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ড্রাইভার পালিয়ে যায়। এই মাদকের চালান ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আটককৃত আসামী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার তুলসীপুর তালপাড়া গ্রামের ওমর আলীর ছেলে মোত্তাদুর ইসলাম(৩৫)। অপর দুজন পলাতক আসামী হলো,একই উপজেলার তুলসীপুর মাজারপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে ড্রাইভার রানা মিয়া (৩২)। এবং ফুলবাড়ী উপজেলার খোয়ারপাড়া গ্রামের মৃত ওফিজ উদ্দিনের ছেলে ট্রাক মালিক হাফিজুর রহমান। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নিজ হেফাজত ও বহন আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com