রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কবি ও শিল্পী খালিদ আহসান আর নেই

বাসস
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

বিশিষ্ট শিল্পী ও কবি খালিদ আহসান আর নেই। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর বিশেষায়িত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, খালিদ আহসান রামু নিবাসী বিশিষ্ট চিকিৎসক ডা. মোমিনুর রহমানের পুত্র। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজস্ব ভবনে দীর্ঘদিন ধরে সপরিবারে বসবাস করতেন। মাসখানেক আগে করোনায় আক্রান্ত হলে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক আরো নানা জটিলতায় অবস্থার অবনতি হলে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়।
শিল্পী খালিদ আহসানের মরদেহ আজ রাতে চট্টগ্রাম পৌঁছাবে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় চান্দগাঁও আবাসিকের বি ব্লক জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১২ টায় চেরাগী পাহাড় মোড়ে রাখা হবে। বাদ জোহর কদম মোবারক জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজাশেষে কদম মোবারক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com