রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রানি এলিজাবেথের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রিটেনের রানি এলিজাবেথ অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে রোববার (২১ মার্চ) লেখা এক চিঠিতে রানি এলিজাবেথ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির আরো উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন। লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রানি তার বার্তায় বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও বিশেষ উৎসবে আপনাকে খুশির সঙ্গে আমার অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সহমর্মিতা রয়েছে, সেটি আমাদের সম্পর্কের ভিত্তি। এটি এখন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ৫০ বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি জানান। রানি বলেন, গত বছর একটি সমস্যাসঙ্কুল বছর গেছে। আমি আশা করি, আমরা বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো এবং ভবিষ্যতে আরো ভালো সময় আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com