বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাকিবকে লড়ে যেতে বললেন স্ত্রী শিশির

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

২০১২ সালে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সাকিব আল হাসান। এরপর নিজেদের জীবনের ভালো-মন্দ সময়গুলো ভাগাভাগি করে নেন তারা। বাংলাদেশ দল নিউজিল্যান্ডে থাকলেও ছুটি নেওয়ায় বর্তমানে ক্রিকেটের বাইরে আছেন টাইগার অলরাউন্ডার। তবে মাঠের বাইরে ভালো সময় যাচ্ছে না তার। আজ বুধবার ছিল সাকিবের ৩৪তম জন্মদিন। যুক্তরাষ্ট্র থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী শিশির। দিয়েছেন লড়ে যাওয়ার সাহস। লড়াই, সংগ্রাম বেশ ভালোই জানা আছে সাকিবের। বাইশ গজে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়ে যান তিনি। তবে আলোচনার পাশাপাশি তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। কয়েকদিন আগে দুজন বোর্ড পরিচালকের দিকে আঙুল তোলেন সাকিব। তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলায় ক্রিকেট বোর্ডের মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছেন সাকিব। নিজের এমন সময়ে স্ত্রীর পূর্ণ সমর্থন পাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার।
সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে শিশির লিখেছেন, ‘আমার প্রিয় স্বামী আমার জানামতে সবচেয়ে শক্তিশালী মানুষ, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার সফলতা ও বিজয়ী হতে শেষ দিন পর্যন্ত কত যুদ্ধ তোমাকে করতে হবে তা কোনও ব্যাপার নয়। আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার পাশে থাকবো। একসঙ্গে আমরা শক্তিশালী। আলহামদুলিল্লাহ।’ দুই কন্যার পর গত ১৬ মার্চ পুত্র সন্তানের বাবা হন সাকিব। সে সময় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। গত সোমবার দিনগত রাতে দেশে ফিরেছেন তিনি। এরপর শুরু করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার।
জন্মদিনের প্রথম প্রহরে বাসায় কেক কেটেছেন সাকিব ছোট বোন জান্নাতুল ফেরদৌস রিতুর সঙ্গে। বিশ্বসেরা এই অলরাউন্ডারের জন্মদিনে ভক্ত, সতীর্থ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার রাতে দেশে ফিরে বুধবার সকালেই মিরপুরে হাজির হয়ে পড়েন সাকিব। সকাল ৯টা থেকে একজন থ্রোয়ারকে সঙ্গে নিয়ে ব্যাটিং নিয়ে কাজ করেছেন। এক ঘণ্টার বেশি ব্যাটিং ঝালাই করে নিয়েছেন এ সময়। ব্যাটিংয়ে ঘাম ঝরালেও সেভাবে বোলিং করেননি। তিন ওভারের মতো বোলিং করেই থেমে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com