বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইফোন: ছয় মাস পর পানি থেকে উদ্ধারের পর সচল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

চলতি পথে মানুষের কত কিইনা হারিয়ে যায়। আর হারানো সেই প্রিয় বা দামি জিনিস খুঁজে পেলে কার না ভাল লাগে। আর যদি সেটি প্রিয় আইফোন হয় তবে তো কথাই নেই। মাস ছয়েক আগে ২৫০ বর্গকিলোমিটারের লেকের তলায় নিজের আইফোনটি হারিয়েছিলেন ফাতেমে গদসি।
সম্প্রতি তিনি জানতে পেরেছেন তার হারানো ফোনটি কেউ একজন খুঁজে পেয়েছেন। এমনকি ফোনটি নাকি সচলও ছিল। বাম্পার বোটে চড়ে ঘোরার সময় নিজের আইফোনটি হারিয়েছিলেন ফাতেমে। তিনি বলেন, পরিস্থিতি এমন হয়েছিল যে ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম আর তখনই ফোনটি পানিতে পড়ে যায়। হ্যারিসন লেকের ওই অংশে রয়েছে ওয়াটার পার্ক। এমন গভীর লেক থেকে কোনোভাবেই সেই ফোন উদ্ধার করা যাবে না বলে জানিয়েছিলেন পার্কের কর্মীরা।
জলাশয়ের নিচে মূল্যবান জিনিসপত্রের খোঁজে ডুব দিয়ে বেড়ান ক্লেটন হেলকেনবার্গ ও তাঁর স্ত্রী হিদার। ঠিক এমন এক দিনে ডুব দিয়ে দেখেন আইফোন ১১ মডেলের স্মার্টফোন। সচল থাকার ফলে তারা মালিকের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারেন। ফাতেমে তারা এসএমএস করেন, ফোনটি খুঁজে পেয়েছেন। আর এটি চিলিওয়াক নামের জায়গা থেকে সংগ্রহ করতে হবে। ফাতেমে থাকেন কানাডার ভ্যাঙ্কুভারে। হ্যারিসন লেক সেখান থেকে খুব দূরে নয়। তিনি সেখানে যাওয়া মাত্রই ফোনটি সংগ্রহ করতে পেরেছিলেন। সে ঘটনার আগে নিজের হাস্যোজ্জ্বল ছবি তুলেছিলেন ফোনে। ফোন থেকে সেই ছবিগুলোও উদ্ধার হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com