২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা বহুমূখী কল্যাণ সমিতির সভাপতি সাবেক মহিলা এমপি সুলতানা বুলবুলের নেতৃত্বে সদস্যরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করে। এ সময় সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, সহ-সভাপতি আলী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ সাইদি, দপ্তর সম্পাদক ভিন সেন মারান্ডী, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ শাহ, সদস্য রশেস চন্দ্র বিশ্বাস, রবীন্দ্র নাথ রায় এছাড়া মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক এ,এফ,এম হারিসুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুজতবা একরাম হাসনাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব প্রধান ও নির্বাহী সদস্য কাশী কুমার দাস ঝন্টু। সাবেক এমপি সুলতানা বুলবুল বলেন, অনেক ত্যাগের বিনিময় অর্জিত আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু সব সময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার এই স্বপ্ন আমরা শেখ হাসিনার নেতৃত্বে পূরন করব।