বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পী ‍আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১

স্বাধীনতা দিবসের শেষ প্রহরে প্রাণ হারালেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক নমিতা ঘোষ। তিনি ছিলেন এই যুদ্ধের প্রথম নারী শিল্পী। গত শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বরেণ্য। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

দীর্ঘদিন ধরে এই শিল্পী ক্যানসার ও চোখের জটিলতায় ভুগছিলেন। তবে ১৫ মার্চ করোনা পজিটিভ ফল পান।

তখনই নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ গণমাধ্যমকে জানান, ১৫ মার্চ এই কণ্ঠযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে ভর্তি করা হয় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে তিনি আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান কবিতা ঘোষ।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন শুরু করেন নমিতা ঘোষ। তখন তার বয়স ছিল ১৪ বছর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com