বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৪০ বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১

জলবায়ু সংকট নিয়ে আলোচনার জন্য একটি ভার্চুয়াল সম্মেলনে অংশ নিতে ৪০ জন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা উপলক্ষে দুই দিনের এই ভার্চুয়াল সম্মেলন আয়োজন করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের জন্য ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি গ্রহণ করা হয়। চুক্তিতে এই শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা দুই ডিগ্রি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বের প্রথম কোনও দেশ হিসেবে ২০২০ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ওই চুক্তিতে ফিরে গেছেন।

ওই ফেরাকে স্মরণীয় করে রাখতে দুই দিনের ভার্চুয়াল সম্মেলন আয়োজন করছে যুক্তরাষ্ট্র। এতে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে জো বাইডেন বলেন, ‘তারা আমন্ত্রণের কথা জেনেছেন। যদিও আমি এখন পর্যন্ত কারোর সঙ্গেই কথা বলিনি।’

আগামী ২২ এপ্রিল ধরিত্রী দিবসের দিনেই শুরু হবে এই সম্মেলন। এছাড়া আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সংকট সংক্রান্ত একটি বড় সম্মেলন। তবে করোনাভাইরাস মহামারির কারণে বাইডেন আয়োজিত সম্মেলনটি পুরোপুরিভাবে অনলাইনে অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে কার্বণ নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্য ঘোষণা করবে। এই ঘোষণার মাধ্যমে প্যারিস চুক্তি অনুযায়ী অন্য দেশগুলোও এই লক্ষ্য বাস্তবায়নে আগ্রহ পাবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com