বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইপিএল খেলতে এনওসি পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১

আইপিএল খেলতে বিসিবি থেকে এনওসি পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
ফিজকে আইপিএলে খেলতে অনাপত্তিপত্র দেয়া হবে কিনা এ নিয়ে ছিল সংশয়। কারণ একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এর আগে সাকিব আল হাসানকে আইপিএলের অনাপত্তিপত্র দেয়ার পরও বেশ জল ঘোলা করে বিসিবি। তবে এবার সে পথে যায় নি বোর্ড।
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে সংবাদমাধ্যমে মোস্তাফিজ বলেছিলেন, টেস্ট স্কোয়াডে থাকলে আইপিএলে অংশ নেবেন না তিনি। তবে প্রধান নির্বাচক জানিয়েছেন তাদের টেস্ট দলের পরিকল্পনায় নেই মোস্তাফিজ। তাই আইপিএলে অংশ নিতে তাকে বোর্ড থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে। এর আগে গত বছরে আইপিএলের দুই দল কেকেআর ও মুম্বাই ইন্ডিয়ান্স ফিজকে দলে নিতে আগ্রহ দেখালেও, বিসিবি থেকে তাকে এনওসি দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়। এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন মোস্তাফিজ। আইপিএলে তিন মৌসুম খেলেছেন ফিজ, ২৪ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com