বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রচুর কর্মসংস্থান হবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

যুক্তরাষ্ট্রে বড়লোকদের ওপর কর বসিয়ে দেশের অবকাঠামো বদলে দিতে উচ্চাকাক্সক্ষী পরিকল্পনা করছেন বাইডেন। এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে বলে উল্লেখ করা হয়েছে। অবকাঠামোর হাল ফেরাতে তিনি দুই ট্রিলিয়ন ডলার খরচ করবেন। এক ট্রিলিয়ন মানে ১০ হাজার কোটি টাকা। আগামী আট বছরে বিপুল পরিমাণ অর্থ খরচ করে দেশের অবকাঠামো বদলে দিতে চাইছেন তিনি।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- বাইডেন ঠিক করেছেন, এই বিপুল পরিমাণ অর্থ তিনি জোগাড় করবেন বড়লোকদের ওপর করের হার বাড়িয়ে।
তিনি বলেছেন, সাধারণ মানুষের ওপর কোনো বাড়তি কর চাপানো হবে না। যাদের আয় চার লাখ ডলার বা তার বেশি, তাদের করের হার ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে। ট্রাম্প ক্ষমতায় এসে বড়লোকদের ওপর কর কমিয়ে দিয়েছিলেন। বাইডেন সেটা আবার বাড়িয়ে পরিকাঠামোয় উন্নতির খরচ জোগাড় করতে চান।
বাইডেনের বক্তব্য, তার এই পরিকরল্পনা হলো ‘ওয়ানস ইন আ জেনারেশন প্ল্যান’, মানে এক প্রজন্মে একবারই এই ধরনের যোজনা নেয়া হয় বা নেয়া যায়। চীন এখন অর্থনীতির ক্ষেত্রে দ্রুত এগিয়ে আসছে। তার মোকাবিলায় মার্কিন অর্থনীতিও বাড়বে। প্রচুর কর্মসংস্থান হবে। পরিকাঠামোর উন্নতি হবে। বাইডেনের পরিকল্পনা হলো, ২০ হাজার মাইল রাস্তার উন্নতি করা হবে এবং হাজার হাজার ব্রিজ সারানো হবে। সরকারি পরিবহন ব্যবস্থার উন্নতিতে দ্বিগুণ খরচ করা হবে এবং প্রচুর ইলেকট্রিক চার্জিং পয়েন্ট তৈরি করা হবে। পানির পাইপ বদল করা হবে এবং নিকাশী ব্যবস্থার উন্নতি করা হবে।
পাওয়ার গ্রিড আপগ্রেড করা হবে যাতে ক্লিন এনার্জি দেয়া সম্ভব হয়। হাসপাতাল, স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো সারানো হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ পেতে করপোরেট কর ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে। আর কর ব্যবস্থার ফাঁকগুলোও বন্ধ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com