বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আগুন নেভানোর মহড়ায় পরিবারসহ স্বরাষ্ট্রমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

বাসায় আগুন লাগলে প্রাথমিক করণীয়গুলো জেনে নিতে পরিবারসহ মহড়ায় অংশ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল শুক্রবার (২ এপ্রিল) সকালে ধানম-িতে নিজের বাসায় ফায়ার সার্ভিসের ওই মহড়ায় তারা অংশ নেন ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিসের ঢাকা অ লের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস‍্যরে টিম মহড়া পরিচালনা করে। স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে এবং বাসার কর্মকর্তা-কর্মচারী সবাই অংশ নেন মহড়ায়। বহনযোগ্য অগ্নি নির্বাপণ যন্ত্রের ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে নেভানোর পদ্ধতিসহ আগুন নেভানোর বিভিন্ন কায়দা ও সচেতনতার প্রশিক্ষণ ছিল দুই ঘণ্টার এই মহড়ায়।
প্রত‍্যেেকরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com