বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গেই নিত্যপণ্যের বাজারে ভিড়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

সোমবার থেকে দেশব্যাপী লকডাউন হতে পারে এ খবর শোনার পরই নিত্যপণ্যের দোকানে ভিড় করছেন মানুষ। শনিবার (৩ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এমন চিত্র দেখা গেছে। নিত্যপণ্য কিনতে আসা মানুষজন বলছেন, লকডাউনের সময়সীমা বৃদ্ধি পেলে চাল-ডাল ও তেলসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেতে পারে। এ কারণে প্রয়োজনীয় নিত্যপণ্য একটু বেশি করে কিনে রাখছেন তারা। আবার কেউ বলছেন, সামনেই রমজান এই উপলক্ষে প্রয়োজনীয় জিনিস কিনে রাখছি।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো লকডাউন ঘোষণার খুব বেশি প্রভাব পড়েনি। নিত্যপণ্যের দাম অন্যান্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে। তবে সাধারণ মানুষ দাবি জানিয়েছেন যে, লকডাউনের সময় যেন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না পায়। প্রসঙ্গত, সারাদেশে সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য দেশব্যাপী লকডাউন আসতে পারে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com