বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এমপি আসলামুল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক (৫৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রোববার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার একান্ত সহকারী সচিব মাহবুবুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আসলামুল হককে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

আসলামুল হক ঢাকা-১৪ আসন থেকে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথম দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি একই আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ এমপি আসলামুল হক জাতীয় সংসদের হাউজ কমিটি এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসলামুল হকের জন্ম ১৯৬১ সালের ১৪ মে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এদিকে সংসদের অধিবেশন চলাকালে এমপি আসলামুল হকের মৃত্যুর খবর জেনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার এইমাত্র একটি কষ্টকর খবর পেলাম। আমাদের সরকার দলীয় এমপি আসলামুল হক স্ট্রোক করে মারা গেছেন। তিনি সুস্থ ছিলেন। গতকালও তিনি সংসদে ছিলেন। আজকে তিনি আর নেই। এটাই হলো বাস্তবতা, এটাই হলো মানুষের জীবন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com