বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভিপি নুরুকে অপহরণ করে গুমের চেষ্টার অভিযোগ!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেছেন, ডিবি পরিচয়ে তাকে অপহরণ করে গুমের চেষ্টা করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে নুর এ অভিযোগ করেন। ভিপি নুর বলেন, আমি এখন উত্তর বাড্ডা প্রাণ আরএফএল এর শোরুম এর ভেতরে আছি। আমি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ভারত নাকি সরকারকে খুব প্রেসার দিচ্ছিল ভিপি নুরকে গুম করার জন্য অথবা মেরে ফেলার জন্য। ইসলামপন্থীদের মাঝা ভেঙ্গে দেয়ার জন্য এবং বাংলাদেশে কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়ার জন্য। আমি কিছুদিন আগেই আশঙ্কার কথা জানিয়ে ছিলাম। সেটি গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। আজকে আমি যখন গুলশান-১ নম্বর থেকে আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে ফিরছিলাম। আমাদের গাড়ি যখন উত্তর বাড্ডা প্রিমিয়ার শপিং মলের উল্টো দিকে জ্যামের মধ্যে আস্তে চলছিল তখন কয়েকজন ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে।
ড্রাইভারকে তারা বলেছে, তারা নাকি ডিবির লোক। আমরা যখন বুঝতে পারলাম তখন গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে গেছি। তারা মূলত আমাকে গুম করার জন্য আটক করতে চেয়েছিল। নুর বলেন, আমি আগে বলেছি, সরকার ভিন্নমতের মানুষকে দমন করতে এই সব গুম-খুনের পন্থা বেছে নিয়েছে। তিনি বলেন, এবার টার্গেট করেছে আমাদেরকে। এই সরকারের কাছে আমাদের নিরাপত্তা নেই। আমাদের উদ্বেগের কথা দেশবাসীর কাছে জানিয়ে দিলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com