বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বৈশাখী ঝড়-লকডাউনে বইমেলায় ছন্দপতন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ঝড়-বৃষ্টি ও লকডাউনের কারণে ছন্দপতন ঘটেছে অমর একুশে বাইমেলায়। গতকাল সোমবার (৫ এপ্রিল) ভোরে সরেজমিনে টিএসসির অদূরে বইমেলার প্রবেশদ্বারের সামনে গিয়ে দেখা যায়, রোববার রাতের ঝড়ে উত্তরপার্শ্বের সীমানার টিনের বেড়া ভেঙে পড়ে আছে। ঝড়ে ভেতরের বইয়ের দোকানসহ বিভিন্ন কোম্পানির ব্যানার ও পোস্টার ছিঁড়ে পড়ে থাকতে দেখা যায়। দুপুর ১টায় বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, চারদিক ক্রেতাশূন্য। দোকানিদের অনেকেই রোববার রাতের ঝড় ও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়া বই রোদে শুকাচ্ছেন। কেউবা ঝড়ে ধুলাবালি জমা বই ঝাড় দিচ্ছেন। আবার কেউবা মধ্যদুপুরের কড়া রোদে দোকানে বসে ঝিমুচ্ছেন। খাবারের দোকানিরা হতাশ হয়ে ঝিমুচ্ছেন।
তবে বইমেলায় যে একেবারেই দর্শনার্থী বা ক্রেতা নেই তা বলা যাবে না। কিছুসংখ্যক দর্শনার্থী-ক্রেতা এলেও তারা বই কেনার চাইতে ঘুরে বেড়ানোয় বেশি ব্যস্ত।
করোনা সংক্রমণ রোধে এবারের মেলায় মেশিনে জ্বর মেপে দর্শনার্থী প্রবেশ করানো হচ্ছে। ভেতরে প্রবেশের পর পুরুষ ও নারীদের জন্য আলাদা স্যানিটাইজার হাতে দেয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। তবে যাদের জন্য এতো আয়োজন শুধু নেই সেই ক্রেতা দর্শনার্থী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থী-ক্রেতা বাড়তে পারে বলে মনে করছেন দোকানিরা। চলমান লকডাউনে বইমেলা স্থগিত না করে সময় পরিবর্তন করা দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতি ও সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলার কার্যক্রম চলমান রাখার জন্য অনুরোধ করা হলো। এছাড়া স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ ও জনসমাবেশের ঝুঁকিপূর্ণ যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com