বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্ত্রীকে নিয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

দেড় মাসের লম্বা সফর শেষে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ ক্রিকেট দল রোববার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। দেশে ফিরে স্বজনদের কাছে যাওয়া সম্ভব হয়নি কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমানকে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বলে দেশে ফিরে বিমান বন্দরে অপেক্ষারত স্ত্রী সামিয়া পারভীন শিমুকে নিয়ে ধরেন ভারতের বিমান। জানা গেছে, আইপিএল চলাকালীন পুরোটা সময় মোস্তাফিজের সঙ্গে থাকবেন স্ত্রী সামিয়া।
মোস্তাফিজ কলকাতা হয়ে তার পর যাবেন মুম্বাইয়ে। নিয়ম অনুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে করতে হবে। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, পাঞ্জাব কিংসের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই এবারের আইপিএল মিশন শুরু হতে পারে বাংলাদেশ পেসারের। এবারের আইপিএলে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলে নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ আইপিএলে খেলেন ২০১৮ সালে।
এদিকে দলের সঙ্গে ঢাকা ফেরেননি হেড কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং এনালিস্ট শ্রীনিবাস। দুই কোচ এক সপ্তাহের ছুটি কাটাবেন আর শ্রীনিবাস যোগ দেবেন আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com