বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জেলে মারা যাওয়া লেখক মোশতাকের বাবার ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সম্প্রতি কারাগারে মারা যাওয়া লেখক ও অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদের বাবা আবদুর রাজ্জাক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুশতাকের মৃত্যুর ৩৯তম দিনে তিনিও চলে গেলেন ছেলের কাছে। মুশতাকের সহযোদ্ধা দিদারুল ভূঁইয়া জানান, কয়েকদিন ধরে মুশতাকের বাবা, মা, স্ত্রী সবাই করোনাক্রান্ত ছিলেন। তার বাবা ও স্ত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বাবার অবস্থা একটু বেশি খারাপ ছিল। তিনি জানান, প্রথমে লালমাটিয়ায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে রোগী বেড়ে যাওয়ায় নিয়মিতভাবে অক্সিজেন দেওয়ার সুযোগ কমে যায়। চিকিৎসকের পরামর্শে সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় তাকে এভারগ্রিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, সেখানে আধা ঘণ্টার মধ্যে পরপর দুই বার ম্যাসিভ হার্ট অ্যাটাক করলে তার মৃত্যু হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com