বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৮ এপ্রিল শুরু হচ্ছে টিকার দ্বিতীয় ডোজ : স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

করোনা টিকার দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও বলেন, ৮ এপ্রিল থেকে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। আজ প্রথম ডোজ দেয়া শেষ হচ্ছে। স্বাস্থ্য সচিব বলেন, আমরা চেষ্টা করব ডাক্তার, নার্সসহ সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবিলা করতে পারি।
স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, দ্বিতীয় ডোজ দেয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সংরক্ষিত রয়েছে। এছাড়াও ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়া রয়েছে। তবে অধিকাংশ ভ্যাকসিন প্রতিবেশী দেশ ভারত থেকে আসবে। প্রথম ডোজের কার্যক্রম শেষ হলেও নতুন করে প্রথম ডোজ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন শুরু প্রক্রিয়াধীন রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com