শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীনগরে অতিদরিদ্রদের ৪০দিনের কর্মসূচির উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১

নওগাঁর রাণীনগরে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের রতনডারা খালের উপর নির্মিত ত্রানের ব্রিজের দুই পাশে মাটি কেটে সংযোগ রাস্তা নির্মানের মাধ্যমে ৪০দিনের এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নে এই কর্মসূচির মাধ্যমে ৯৭৩জন অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। উপজেলা সদরের অতিদরিদ্র ও কর্মহীন মানুষদের অংশগ্রহনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, স্থানীয় ইউপি সদস্য রুমা বেগম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com