বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফকিরহাটের লখপুরে রাস্তার উপর টিউবওয়েল থাকায় বেড়েছে জনদুর্ভোগ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বানিয়াপাড়ায় কাচা রাস্তার মাঝখানে টিউবওয়েল থাকায় জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। টিউবওয়েলটি স্থানান্তর করে অন্যত্র স্থাপনের নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিশুব্ধ পানি পানের জন্য এলাকাবাসীর সুবিধার কথা ভেবে ১৯৯৬সালের দিকে লখপুরের বানিয়াপাড়া সরকারি জায়গার উপর একটি গভীর নলকুপ স্থাপন করা হয়। পরবর্তীতে মানুষের চলাচলে সুবিধার্থে সেখান থেকে একটি রাস্তা করা হয়। যার ফলে টিউবওয়েল থেকে যায় রাস্তার মাঝখানে। এই রাস্তা দিয়ে স্থানীয় বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। কিন্তু টিউবওয়েল থাকায় যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়। স্থানীয় একটি স্বার্থানেশ্বীমহল উক্ত স্থানে টিউবওয়েল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এলাকাবাসী উক্ত স্থান থেকে টিউবওয়েল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য জোর দাবী জানান। এ ব্যাপারে ফকিরহাটা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো: আল আমীন জানান, যখন টিউবওয়েল স্থান করা হয়েছিল তখন রাস্তা ছিলনা। এলাকাবাসীর প্রয়োজনে পরর্র্বীতেরন সেখান থেকে রাস্তা করা হয়েছে। রাস্তার উপর টিউবওয়লে থাকায় মানুষের চলাচলে সমস্যা সৃষ্টির কথা ভেবে ঐ স্থান থেকে টিউবওয়েল সরিয়ে অন্যত্র স্থাপন করা হবে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com