বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামের কলেজ শিক্ষকের হাত কাটা মামলার প্রধান আসামীসহ ৪ জন গ্রেফতার

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

কুড়িগ্রামে কলেজ শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান মিন্টুর নৃশংসভাবে হাত কাটার ঘটনায় মামলার প্রধান আসামী মো: বাধনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ২ টার দিকে ঢাকার দক্ষিন খান এলাকার একটি বাসা থেকে মামলার প্রধান আসামী মো: বাধন(৩০) ও মো: রশিদ মিয়া(৩৫)কে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের তথ্যমতে আরেক আসামী মাজহারুল ইসলাম মনোয়ার(৩০)কে বুধবার ভোররাতে কুড়িগ্রামের কাঠালবাড়ী থেকে গ্রেফতার করা হয়। এর আগে মামলার আসামী আল-আমিন আহমেদ শুভ(২৬)কে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামীসহ অন্যআসামীদের গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। তিনি বলেন, প্রধান আসামী বাধনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। গত ১৬ মার্চ দুপুরে কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর ডান হাতের কব্জি কেটে নেয়াসহ তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ১৮ মার্চ মিন্টু বাবা আলতাফ হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। মিন্টু বর্তমানে ঢাকার পঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com