বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুনতিতে ৩ গুণীজনের কবর জেয়ারতে লোহাগাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

চট্টগ্রামের লোহাগাড়ায় তিন প্রয়াত গুণীজনের কবর জেয়ারত করেছেন লোহাগাড়ায় কর্মরত সংবাদকর্মীদের প্রাণের সংগঠন লোহাগাড়া প্রেসক্লাব এর নব নির্বাচিত নেতৃবৃন্দ। ১৪ এপ্রিল (বুধবার) বিকাল ৪ টার দিকে উপজেলার চুনতিতে আশেকে রাসুল (স.) মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (স.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) প্রকাশ চুনতী শাহ সাহেব (রহ.) এর কবর জেয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপির পিতা মরহুম মাওলানা আবুল বারাকাত মুহাম্মাদ ফজলুল্লাহ (রাঃ)’র কবর জেয়ারত করা হয়। পরিশেষে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি’র কবর জেয়ার করেন লোহাগাড়া প্রেসক্লাব এর নব নির্বাচিত নেতৃবৃন্দ। এসময় কবরের সামনে দাঁড়িয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। লোহাগাড়া প্রেসক্লাব এর নব নির্বাচিত সভাপতি আবদুল আউয়াল জনি ও সাধারণ সম্পাদক তাজউদ্দীন এর নেতৃত্বে সহ-সভাপতি প্রভাষক মোঃ ইব্রাহিম খলীল, সহ সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাদা মিনহাজ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাইছার হামিদ তুষার, সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, রাসেল মাহমুদ, মিরদাদ হোসেন, সমাজকর্মী আকতার হোসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com