বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বন্দুক সহিংসতা আমেরিকায় মহামারী আকার ধারণ করেছে : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশে বন্দুক সহিংসতা এখন মহামারী আকার ধারণ করেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে গণ গুলিবর্ষণের ঘটনায় আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর জো বাইডেন এ মন্তব্য করলেন। তিনি বলেন, ‘গোলাগুলির ঘটনায় অনেক পরিবারকে অপেক্ষায় থাকতে হবে কার মৃত্যু হচ্ছে এবং কে বেঁচে যাচ্ছে। এই নিষ্ঠুর অপেক্ষা এবং ভাগ্য আমাদের জাতির জন্য একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিদিন আমেরিকার কোনো না কোনো জায়গায় এইভাবে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। প্রতিদিন বন্দুক সহিংসতায় মানুষ মারা যাচ্ছে।’
প্রেসিডেন্ট বাইডেন এই বন্দুক সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘জীবন বাঁচাতে আমাদের অবশ্যই আরো অনেক কিছু করতে হবে।’ চলতি বছর এ নিয়ে ইন্ডিয়ানাপোলিসে চারটি বন্দুক সহিংসতা হলো। নতুন এই সহিংসতার পর আবারো বন্দুক নিয়ন্ত্রণের ইস্যুটি সামনে চলে এসেছে। আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী দেশ যেখানে প্রতি ১০০ জন বসবাসকারীর কাছে ১২১টি বন্দুক রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com