বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৃত অবস্থায় ঘরে পড়ে ছিলেন তারেক শামসুর রেহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক তারেক শামসুর রেহমান মারা গেছেন। গতকাল শনিবার উত্তরার রাজউকের অ্যাপার্টমেন্ট প্রজেক্টে নিজের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) কামরুজ্জামান সরদার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে।
উত্তরা অ লের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেছেন, তারেক শামসুর রেহমান উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের এক কর্মকর্তা জানান, তারেক শামসুর রেহমান ফ্ল্যাটে একাই ছিলেন। আজ অনেকে বেলা পর্যন্ত ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তারেক শামসুর রেহমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তারেক শামসুর রেহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন। তারেক শামসুর রেহমানের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com