ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

সাভারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র প্রার্থী খোরশেদ আলম

সাভার বাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। মঙ্গলবার (১২ মে) বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন ও ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনসহ ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত¡না দিয়ে বলেন, এ ধরনের দুর্ঘটনা খুবই কষ্টের। অবশ্যই আরও সাবধানতা অবলম্বন করতে হবে-ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। তিনি আরো বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করি না, মানবতার কল্যাণে রাজনীতি করি। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। উল্লেখ্য, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

সাভারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র প্রার্থী খোরশেদ আলম

আপডেট সময় ০১:২১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬