বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরীয়তপুর ভাষানচরে পাকা রাস্তায় ধস যানবাহন চলাচল বন্ধ, জনভোগান্তি চরমে

শরীয়তপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

শরীয়তপুর সদর উপজেলার দক্ষিন ভাষানচর এলাকায় তুলাতলা-দক্ষিন ভাষানচর খাল খননের কারনে রাস্তায় বিশাল আকারের ধসে পড়ে জনসাধারন সহ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গত ১ মাসে ও সংস্কারের কোন উদ্যোগ নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছে জনগন। সরেজমি ঘুরে ও দক্ষিন ভাষানচর গ্রামের নজরুল ইসলাম হাওলাদার জানান, দীর্ঘ প্রায় ১ মাস যাবত শরীয়তপুর সদর উপজেলার দক্ষিন ভাষানচর এলাকায় তুলাতলা-দক্ষিন ভাষানচর রাস্তায় মোশারফ সরদারের বাড়ির দক্ষিন পাশে খাল পানি উন্নয়ন বোর্ড ভ্যেকু দিয়ে খননের কারনে এরপর সেচ করে মাছ ধরার কারনে পাকা রাস্তাটি প্রায় ১০০ নিয়ে ধসে পড়েছে। বিশাল আকারের ভাংগনের কারনে জনসাধারন সহ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গত ১ মাসে ও সংস্কারের কোন উদ্যোগ নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছে জনগন। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার লোক ,রিকসা,ভ্যান, মোটর সাইকেল, অটোরিক্সা দিয়ে শরীয়তপুর ও আংগারিয়া সহ তুলাতলা এলাকায় যাতায়ত করে থাকে। রাস্তাটি ধসে পড়ে যাওয়ার কারনে অত্র এলাকার লোকজন দিন রাত চলাচল সহ কোন যানবাহন নিয়ে যাতায়ত করতে পারেনা। ফলে অত্র এলাকা থেকে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করা বা বাজার থেকে নিত্যপন্য নিয়ে বাসা বাড়িতে নিয়ে আসতে খুবই কষ্ট হচ্ছে।এলাকাবাসি অভিযোগ করে বলেন এক সময় অত্র এলাকার মানুষ পায়ে হেটে বা বর্ষা মোৗসুমে গামছা পড়ে বাড়ি থেকে বের হতো। দীর্ঘদিন চেষ্টা করে রাসাÍাটি নির্মান করার পর কিছুটা ;দুঃখ লাঘব হয়েছে। রাস্তার পাশ দিয়ে খাল ভ্যেকু দিয়ে খনন করার পর কিছু লোক মাছ ধরার নামে খাল সেচ করার কারনে রাস্তার একপাশে বিশাল আকারে ধস নামে। ফলে রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জরুরী ভাবে রাস্তাটি সংস্কার করা দরকার। এ ব্যাপারে দক্ষিন ভাষানচর এলাকার প্রবীন এলমাস খান বলেন, প্রায় ১ মাস যাবত রাস্তাটি ধসে পড়ে আছে। সংস্কার করার জন্য কোন উদ্যোগ নেই। আমাদের এলাকার জনসাধারনের যাতায়তে খুবই কষ্ট হচ্ছে। জরুরী ভিত্তিতে সংস্কার না হলে আমাদের সামনের ইরি বোরো ফসল ঘরে তোলা কষ্ট হবে। আঃ মজিদ খান বলেন, ভেকু দিয়ে খাল খনন করার পর কিছু সংখ্যক লোক মাছ ধরার জন্য খালের পানি সেচ করার কারনে রাস্তাটি ধসে পড়েছে।তাতে যানবাহন সহ জনসাধারনের যাতায়ত করতে খুবই কষ্ট হচ্ছে। কতৃপক্ষের নিকট দাবী জরুরী করে রাস্তাটি সংস্কার করা হোক। শরীয়তপুর সদর উপজেলা প্রকৌশলী এস এম রেজাউল করিম বলেন, পানি উন্নয়ন বোর্ড ভ্যেকু দিয়ে খাল খনন করার কারনে রাস্তাটি ধসে পড়ে জনসাধারনের যাতায়তের সমস্যা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কতৃপক্ষের সাথে আলোচনা করে তড়িৎ সংস্কারের ব্যবস্থা নিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com