বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিশেল ওবামার সঙ্গে বন্ধুত্ব: মানুষের প্রতিক্রিয়ায় ‘স্তম্ভিত’ বুশ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২১ এপ্রিল, ২০২১

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রিপাবলিকান দলের নেতা, আর মিশেল ওবামা ডেমোক্র্যাটিক পার্টির নেতা বারাক ওবামার স্ত্রী ও সাবেক ফার্স্টলেডি। দলীয় পরিচয়ে দুজনের অবস্থান দুই প্রান্তে হলেও রাজনীতির বাইরে তাদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বসুলভ। বিভিন্ন অনুষ্ঠানে তার নমুনাও দেখা গেছে একাধিকবার। কিন্তু বিপরীত দলের দুই সমর্থকের এ ধরনের বন্ধুত্ব মেনে নিতে পারেনি অনেক মার্কিনি। এ নিয়ে তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা দেখে‘স্তম্ভিত’ই হয়ে গেছেন জর্জ বুশ।
রোববার যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএস- এর অনুষ্ঠান ‘সিবিএস সানডে মর্নিং’কে দেওয়া এক সাক্ষাৎকারে বুশ বলেন, আমি এবং মিশেল ওবামা বন্ধু হতে পারি জেনে আমেরিকার জনগণ খুবই অবাক হয়েছে। আমেরিকানরা তাদের চিন্তাভাবনায় এতটাই দলকানা হয়ে গেছে যে, তারা কল্পনাই করতে পারে না জর্জ ডব্লিউ বুশ এবং মিশেল ওবামাও বন্ধু হতে পারেন। সিএনএন জানায়, ‘স্মিথসোনিয়ান্স ন্যাশনাল মিউজিয়াম অব আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার’এর উদ্বোধনী অনুষ্ঠানে বুশ এবং মিশেল ওবামা একে অপরকে জড়িয়ে ধরে পরষ্পরকে অভ্যর্থনা জানিয়েছিলেন।
এছাড়া, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর জন ম্যাককেইনের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানেও বুশ ও মিশেল ওবামা নিজেদের বন্ধুত্বের প্রকাশ ঘটিয়েছেন। বুশের স্ত্রী সাবেক ফার্স্ট লেডি লরা বুশও বলেছেন, তাদের মধ্যে ‘শুধুই বন্ধুত্ব’। ওই সাক্ষাৎকারে বুশ যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে অভিবাসন নীতিতে ‘কঠিন সুর নরম করার’আহ্বানও জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, তারা এমন ভাষায় কথা বলবেন ‘যেটা অভিবাসীদের জন্য আরও বেশি সম্মানজনক এবং তা অভিবাসন নীতিতে আরও পরিবর্তনের পথ দেখাবে’। এসময় বুশ অভিবাসীদের নিয়ে আঁকা ছবির নতুন বই ‘আউট অব মেনি, ওয়ান: পোর্ট্রেটস অব আমেরিকাস ইমিগ্রান্টস’উন্মোচন করেন।
তিনি বলেন, এই বইটি হয়ত দেশের নীতি পরিবর্তন করে দেবে না, তবে পরিবর্তনের চেষ্টা চালানো মানুষদের মধ্যে ‘ছোট করে’ হলেও তার সুরও রয়েছে, সেটি অন্তত জানান দেবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com