বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দাম কমেছে ডিম-তেল-পেঁয়াজের, বেড়েছে আদা-হলুদ-খেজুরের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২১ এপ্রিল, ২০২১

গত এক সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেল, দেশি ও আমদানি করা পেঁয়াজ, রসুন, আদা, জিরা, দারুচিনি, ডিম, বয়লার মুরগির দাম কমেছে। বিপরীতে মসুর ডাল, দেশি হলুদ, দেশি আদা, লবঙ্গ, ডানো দুধ, খেজুরের দাম বেড়েছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মীরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করে টিসিবি।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সব থেকে বেশি দাম কমেছে দেশি রসুনের। ২০ এপ্রিল দাম কমার মাধ্যমে এক সপ্তাহে এই পণ্যটির দাম কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। এতে কেজিপ্রতি দেশি রসুন এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। আর আমদানি করা রসুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। গত এক সপ্তাহে এই পণ্যটির দাম কমেছে ৪ দশমিক ৩৫ শতাংশ। রসুনের পরেই দাম কমার তালিকায় রয়েছে পেঁয়াজ। গত এক সপ্তাহে ৮ দশমিক ৪৫ শতাংশ কমেছে আমদানি করা পেঁয়াজের দাম। এতে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। আর দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। গত এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম কমেছে ৩ দশমিক ৮৫ শতাংশ।
পেঁয়াজ, রসুনের সঙ্গে সয়াবিন তেলের দামও কমেছে বলে জানিয়েছে টিসিবি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে লুজ সয়াবিন তেলের দাম কমেছে ১ দশমিক ৬২ শতাংশ। এই দাম কমার ফলে এখন লুজ সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৩ টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com