বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ট্র্যাকে মেট্রোরেলের প্রথম কোচ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

মেট্রোরেলের উত্তরা দিয়াবাড়ির ডিপো সংলগ্ন জেটির আনলোডিং এলাকার রেলওয়ে ট্র্যাকে স্থাপন করা হায়েছে প্রথম কোচ। গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টা ৩ মিনিটের দিকে তুরাগ নদীর দিয়াবাড়ি সংলগ্ন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটি থেকে আনলোড করে কোচটি এই ট্র্যাকে রাখা হয়। এরপর এক এক করে অপর কোচগুলো ট্র্যাকে স্থাপনের কাজ চলে। ডিএমটিসিএল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার (২১ এপ্রিল) বিকাল ৩টার দিকে কোচ বহনকারী বার্জ তুরাগ নদী হয়ে উত্তরার দিয়াবাড়ীতে পৌঁছে। তার আগে গত ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে কোচগুলো। ৩১ মার্চ বিকাল সাড়ে ৪টায় মোংলা বন্দরে পৌঁছে এগুলো। ওই দিন ও তার পরের দিন পহেলা এপ্রিল কোচগুলো সেখানে খালাস করে ঢাকার উদ্দেশে যাত্রা করে। সকালে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উড়াল মেট্রোরেলের ছয় কোচ বিশিষ্ট প্রথম মেট্রোট্রেন সেট মেট্রোরেলের ডিপোসংলগ্ন তুরাগতীরে নবনির্মিত জেটিতে গতকাল এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকে মেট্রো ট্রেন কোচ বার্জ থেকে নামিয়ে ডিপোতে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। আগামীকালের মধ্যে মেট্রো ট্রেন সেটটি ডিপোতে পৌঁছাবে। রেলওয়ের কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com