বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

১৮ মন্ত্রণালয়ের সব অফিস খুলছে কাল

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

৩১দিন পর আগামীকাল রবিবার (২৬ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের ১৮টি মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগসমুহ খুলছে। এসব কার্যালয়ে কাজ চলবে সীমিত আকারে। কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত চলবে। তবে এর মধ্যেও ১৮টি মন্ত্রণালয়ের অধীন অফিসগুলো সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (২৬ এপ্রিল) থেকে যেসব মন্ত্রণালয় খুলছে সেগুলো হচ্ছে- প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রণালয়।

আগামী ২৬ এপ্রিল রবিবার থেকে ৫ মে পর্যন্ত (সাপ্তাহিক ছুটি ১ মে শুক্রবার ২ মে শনিবারসহ) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২৫ মার্চ থেকে চলমান সাধারণ ছুটি কয়েক দফায় বাড়ানো হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আগামী ২৬ এপ্রিল থেকে সরকারি দাফতরিক সময়সূচি অনুযায়ী যথারীতি খোলা থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং সব উইংয়ের সমপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন।

তবে মহাপরিচালক এবং উইং প্রধানদের পর্যালোচনা করে নিজ নিজ উইংয়ের সাপোর্ট স্টাফের দৈনিক উপস্থিতি সংখ্যা নির্ধারণ করবেন। উইং বা শাখায় কর্মরত সাপোর্ট স্টাফের ২৫ শতাংশের বেশি না হওয়াই বাঞ্ছনীয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com