গত ১২ মে আন্তর্জাতিক নার্সিং ডে- ২০২৬, চট্টগ্রাম বিভাগের প্রথম সারির বে- সরকারি কুমিল্লা সদর দক্ষিনে প্রতিষ্ঠিত আর্ট নার্সিং কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে পালিত হয়েছে। অনুষ্ঠানে সভা প্রতিত্ব করেন কলেজের অধক্ষ্য কামরুল হাসান মোসাফফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হেলথ কনিটির সাধারন সম্পাদক ইসমাত জাহান লুবনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমেক কলেজ হাসপাতালের সাবেক তত্ত্ববধায়ক জাহানারা বেগম। লালমাই কলেজের অধক্ষ আঃ মান্নান, আরো উপস্থিত ছিলেন দৈনিক সমাজকন্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী, সাংবাদিক শাহজাদা এমরান, সদর দক্ষিন উপজেলা প্রসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মুহাঃ আবুল খায়ের। সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন শেখ জহিরুল ইসলাম, সদস্য মোঃ জহিরুল ইসলাম, শাহজাদা এমরান। অনুষ্ঠানটি মহাসড়কে রেলী ও নতুন ভর্তি -১১ ব্যাচ ডিপ্লোমা, বিসিএস ছাত্র/ ছাত্রীদের বরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সংবাদ শিরোনাম
সদর দক্ষিণে আন্তর্জাতিক নার্সিং ডে পালিত
-
আবুল খায়ের কুমিল্লা - আপডেট সময় ০১:৫০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 146
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















