বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল উপজেলা যুবলীগ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় কৃষকের কষ্ট লাঘব করতে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন তারাকান্দা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। জানা গেছে, গত সোমবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও যুগ্ন-আহবায়ক বিপ্লব হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলার রামপুর গ্রামের কাজল মিয়ার ৩০ শতাংশ, বাট্টা গ্রামের আজিজুল হকের ৩০ শতাংশ ও কাকুরা গ্রামের এক মহিলার ২০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারাকান্দা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও যুগ্ন আহবায়ক বিপ্লব হোসেন চৌধুরী জানান, মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)’র সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে করোনা মহামারী সময়ে আমরা তারাকান্দা উপজেলা যুবলীগ আসহায় কৃষকদের পাশে থেকে তাদের পাকা ধান কাটে ঘরে পৌঁছে দিচ্ছি। ধান কাটায় অংশ নেন উপজেলা যুবলীগের সদস্য জুনায়েদ হোসেন তোতা,আনোয়ার সরকার,তানজিল আলম,দেলোয়ার হোসেন ও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com