বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাড়াশ-নওগাঁ রাস্তাটি খানা খন্দেভরা

তাড়াশ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ না করায় তাড়াশ- নওগাঁ রাস্তার বেহাল দশা হয়েছে। ৭ কোটি টাকার বরাদ্দে এই রাস্তা মেরামত করার জন্য কাজ পান ঢাকা জলি এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান। ৭ বছর ধরে কাজ না করার কারণে দীর্ঘ দিন ধরে এলজিইডির তাড়াশ-নওগাঁ ১২ কিঃ মিঃ জন গুরুত্বপুণ পাকা রাস্তাটি যাতায়াতে খানা খন্দের সৃষ্টি হয়েছে। ৭ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ পাওয়া ৭ বছর হলেও ঐ রাস্তায় ৭ হাত মেরামতের কাজ হয়নি। তাড়াশ টু নওগা গুরুত্ব পুর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত ছোট, বড় ও ভারী যানবাহন চলাচল করে। বিশেষ করে নওগা সাপ্তাহিক হাটের দিন বৃহস্পতিবার ওই রাস্তায় যাবাহনের দ্বিগুন বেরে যায। এ কারণে ঐ রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ২০১৫ সালে রাস্তাটির মেরামতের জন্য ঠিকাদারী কাজ পেয়েছেন ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান জলি এন্টার প্রাইজ।ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক এলজিইডির সাবেক একজন বড় কর্মকর্তা হওয়ায় এলজিইডির তাড়াশ, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও রাজশাহী অফিসের লোক জন তার সাথে কথা বলতে সংকোচ বোধ করে। এমনকি তারা রাস্তাটি মেরামতের কাজ বিষয়ে সাংবাদিকদেরও কোন তথ্য দিতে নারাজ। হয়তো বা এ কারণেই ঐ রাস্তা মেরামত না হওয়ায় এমন বেলাল দশা হয়ে আছে। এ ব্যাপারে তাড়াশ উপজেলা প্রকৌশলী আবু সায়েক বলেন, আমি সবে মাত্র তাড়াশে যোগদান করেছি। তারপরেও আমি যতটুকু জানি ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ওই রাস্তার টেন্ডার বাতিলের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। অচিরেই নতুন টেন্ডার দিয়ে মেরামতের কাজ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com