বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জীবনকে জটিলতার মাঝে রাখতে চাই না : ন্যান্সি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তিনি এখন আর দ্বিতীয় স্বামীর সংসারে নেই। অনেক দিন ধরেই আলাদা থাকছেন। তবে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশি আলোচনা সমলোচনা হচ্ছে। তবে ওসবে কান দিতে নারাজ ন্যান্সি। তিনি বলেন, কে কি বলছেন তার চেয়ে বড় কথা হলো, বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়ে আমি বেশ তৃপ্ত। ন্যান্সি বলেন, যেটা ঘটে গেছে সেটা মনের মধ্যে চেপে রেখে কষ্ট বাড়িয়ে লাভ নেই। সবাইকে বাস্তব অবস্থাটা জানাতে পেরে খুব হালকা লাগছে আমার।
বিচ্ছেদ হয়নি অথচ থাকা হচ্ছে আলাদা। এর মূল কারণটা নাকি ন্যান্সির নিজেরও অজানা। এ সম্পর্কে তিনি বলেন, আলাদা থাকার কারণটা আমি নিজেও সেভাবে জানি না। তবে আমাদের সম্পর্কটা বেশ শীতল হয়ে যাচ্ছিলো। মনে হলো এভাবে আর একসাথে থাকা যায় না। তারপরই এমন সিদ্ধান্ত নিলাম। এমনও হতে পারে জায়েদের সাথে আমার কোনোদিনই বিচ্ছেদ হবে না। আর এখন আমার মেয়ে রোদেলার বিয়ের প্রস্তাব আসছে! আমি নতুন করে জীবন শুরু করার চিন্তা করছি না।
তবে সেটা তো সময়ের ওপর নির্ভর করে? ন্যান্সি বলেন, তা ঠিক। অবশ্যই সময় ও পরিস্থিতির ওপর অনেক কিছুই নির্ভর করে। তাই সময়ের ওপরই সব ছেড়ে দিয়েছি। তবে জীবন একটাই। আমি জীবনটাকে জটিলতার মাঝে রাখতে চাই না। এদিকে লকডাউনের পর পরই নতুন কয়েকটি গানের কাজ রয়েছে বলে জানালেন ন্যান্সি। এ গায়িকা বলেন, এরমধ্যে অনুপম মিউজিকের একটি গানের রেকর্ডিং ও শুটিং রয়েছে। গানটি আসছে ঈদেই প্রকাশ হবে। সিএমভির ব্যানারেও একটি কাজ করার কথা রয়েছে। আর হাবিব ভাইয়ের একটি গানে কন্ঠ দেবো। আমি লকডাউনের পর ঢাকা ফিরেই কাজগুলোর করবো। ন্যান্সি যোগ করে বলেন, আমার গান ছাড়াও আমার বড় কন্যা রোদেলারও নতুন গান আসবে সামনে। দুটি গান প্রকাশ হবে ওর। সেগুলোর রেকর্ডিংও রয়েছে লকডাউনের পর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com