বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাঁশখালীর শ্রমিক হত্যার প্রতিবাদ ও মে দিবসের শুভেচ্ছা- ড. কামাল হোসেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মিডিয়ায় প্রকাশার্থে এক বিবৃতিতে বলেন: ১ লা মে উপলক্ষে সকল শ্রমিক সমাজকে শুভেচ্ছা। করোনায় লকডাউনের মধ্যে শ্রমিকরা দু:সহ জীবন কাটাচ্ছে। পরিবহন-লঞ্চসহ দিনমজুরদের কোন সহায়তা ছাড়া লকডাউন তাদের জীবন আরোও দুর্বিসহ করে তুলেছে। বাঁশখালীতে এস আলম গ্রুপ ও চীনা কোম্পানীর যৌথ উদ্যোগে পরিচালিত কয়লা বিদ্যুৎ প্লান্টে শ্রমিকদের বকেয়া বেতন ও যৌক্তিক শ্রম ঘন্টার দাবিতে আন্দোলনে গুলি করে শ্রমিক হত্যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, সরকার নির্বিকার, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। বাংলাদেশে এখনও শ্রমঘন্টা কর্ম পরিবেশ ন্যায্য মজুরী ও ট্রেড ইউনিয়ন অধিকার চরমভাবে উপেক্ষিত, আমাদের দেশে যেখানে গণতন্ত্র ভোটাধিকার আইনের শাসন নেই, সেখানে সুষ্ঠু অধিকার আশা করা বাতুলতা মাত্র। আমাদের দেশে গণতন্ত্র ট্রেড ইউনিয়ন অধিকার, মানুষের সকল ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই। তাই মে দিবসের অঙ্গীকার হউক জাতীয় ঐক্য গড়ে তোলার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com