বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহীতে দরিদ্র মানুষের পাশে সেনাবাহিনী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১

করোনা পরিস্থিতিতে রাজশাহীর কর্মহীন দরিদ্র্য মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। তবে কোনো তালিকা ধরে নয়, চলতি পথে যখন যেখানে অসহায় মানুষের দেখা মিলছে, সেখানেই দাঁড়িয়ে খাদ্যসহায়তা দিচ্ছেন সেনা সদস্যরা। গত বৃহস্পতিবার নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকার ১০০টি দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়।
আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-আর্টডকের অধীনস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এসব খাদ্যসামগ্রী বিতরণ করে। এ সময় রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের মেজর ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ জানান, সেনা সদস্যদের জন্য বরাদ্দ খাবার থেকে বাঁচিয়ে দরিদ্র মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে। এর আগেও রাজশাহী জেলা ও মহানগরীর প্রায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে সেনাবাহিনী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com