বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর আহবানে পীরগাছায় কৃষকের ধান কেটে দিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ

গোলাম আযম সরকার (পীরগাছা) রংপুর :
  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১

রংপুরের পীরগাছা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে উপজেলার কল্যানী ইউনিয়নের কৃষকদের ধান কেটে দিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কল্যানী ইউনিয়ন শাখা। লকডাউনের কারণে শ্রমিক সংকটের কারনে রংপুরের পীরগাছা উপজেলার কৃষকদের ধান কাটে দেওয়ার পরিকল্পনা গ্রহন করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পীরগাছা উপজেলা শাখা।কল্যানী ইউনিয়নের বিহারী মৌজার মাগুড়া গ্রামের মোঃ শাহাজাহান চৌধুরী’র ৪০ শতাংশ জমির ধান কেটে দেওয়ার মাধ্যমে ধান কাটা কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম সুইট, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি মোঃ মারুফ হাসান, সহ সভাপতি নেওয়াজ শরীফ খাঁন, পীরগাছা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আরিফুল হক রাব্বি, যুগ্ম আহবায়ক কামাল চৌধুরী, কল্যাণী ইউনিয়ন শাখার সভাপতি মেহেদী হাসান সেতু সাধারণ সম্পাদক মাসুদ ইসলাম সহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ২নং পারুল এবং ছাওলা ইউনিয়নের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কৃষক মোঃ শাহাজাহান চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারনে বর্তমানে কৃষক পাওয়া যায় না, ঠিক এই মহুতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ছেলে গুলো ধান কেটে দিয়ে আমার অনেক উপকার করলেন। পীরগাছা উপজেলা শাখার আহবায়ক শাহ মোঃ শারেখ খন্দকার জয় বলেন, দুর্যোগ -দুঃসময়ে সবসময় সাধারণ মানুষের পাশে ছিল শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ , আছে এবং থাকবে। কৃষকরা যখন ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকদের জমির ধান কাটা শুরু করেছেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পীরগাছা উপজেলা শাখা। আমার এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চালু রাখবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com