বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রডিউসর কামরুলের সহধর্মীনি জয়িতা শিল্পী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১

এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রডিউসর এএইচএম কামরুজ্জামান কামরুলের সহধর্মীনি ও পাবনার পুত্রবধূ জয়িতা শিল্পী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হতে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ১০৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সাথে ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন। জয়িতা শিল্পী পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামের এএইচএম কামরুজ্জামান কামরুলের সহধর্মীনি ও মৃত নুর উদ্দিন বিশ্বাসের পুত্রবধু। কামরুল ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক। জয়িতা শিল্পী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হতে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়ে শুভ কামনা করছেন ডেইলি সারাবাংলা টোয়েন্টিফোর ডট কম পরিবার। এএইচএম কামরুজ্জামান কামরুল ডেইলি সারাবাংলা টোয়েন্টিফোর ডট কমের উপদেষ্টা। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, প্রচার সম্পাদক মোঃ মোবারক বিশ্বাস, পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রির্পোটার্স ফাউন্ডেশনের পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার, সাধারন সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম শুভ। উল্লেখ্য পুলিশ সুপার জয়িতা শিল্পি ২৭তম বিসিএস ক্যাডারে ২০০৮ সালে পুলিশ বাহীনিতে এএসপি পদে যোগদান করেন। ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত থাকা অবস্থায় তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com