বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার সড়কে শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, অপরিকল্পিত লকডাউন সফল হয় না। সব কিছু চালু রেখে শুধু গণ পরিবহন বন্ধ করে সড়কে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ। গতকাল মঙ্গলবার (১১ মে) জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাস ভবনে জাতীয় যুব সংহতি নেতাদের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সবাই ঈদের ছুটিতে বাড়ি ছুটেছেন, কয়েক গুণ বেশি খরচ করে অসহনীয় দুর্ভোগ পোহায়ে গন্তব্যে পৌঁছেছে সাধারণ যাত্রীরা। জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরি শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, মো. দীন ইসলাম শেখ, শেখ সরোয়ার হোসেন এবং কেন্দ্রীয় সদস্য মো. জিয়াউর রহমান বিপু।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com