বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রূপচর্চায় প্রাকৃতিক কোরিয়ান মাস্ক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

বিউটি ট্রেন্ডে কোরিয়ান স্কিন কেয়ারের দৌরাত্ম্য চলছে কয়েক বছর ধরে। নতুন নতুন সব স্কিন ট্রেন্ড তৈরিতে কোরিয়ানদের জুড়ি মেলা ভার। গ্লাস স্কিন, মোচি স্কিন, ক্লাউডলেস স্কিন, বিবি ক্রিমÍসবকিছুই এসেছে পশ্চিম এশিয়ার এই ছোট্ট দেশটি থেকে। আর সেই দেশেই কিন্তু জনপ্রিয়তা পেয়েছে কিছু প্রাকৃতিক মাস্ক। যাতে মিলবে পরিপূর্ণ কোরিয়ান বিউটি। এর মানে হলো ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি ত্বকের পানিশূন্যতাও পূরণ হবে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এমন কয়েকটি মাস্ক সম্পর্কে বাংলাদেশ জার্নালের পাঠকদের জানানো হলো-
ময়দা মাস্ক: ময়দা নিয়ে যতোই ট্রল করা হোক না কেন, এটা কিন্তু সত্যি মুখে মাখা যায়। কে-বিউটির রেসিপি অনুযায়ী ১ টেবিল চামচ ময়দার সঙ্গে ১ চা চামচ দুধ ও ১ চা চামচ মধু মেশাতে হবে। সব মিশিয়ে মুখে মেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
গ্রিন টি মাস্ক: গ্রিন টির কিছু পাতা সেদ্ধ করে নিন। এরপর ওই পানিটা দিয়ে ধীরে ধীরে মুখ ধুয়ে নিন। কাজটা করতে হবে নিয়মিত। এতে ত্বকের ভেতরটা পরিষ্কার হয়। কোষের স্বাস্থ্যও ভালো থাকবে।

চাল ধোয়া পানির মাস্ক: চাল ধোয়া পানির আছে অনেক গুণ। চুলে তো লাগানোই হয়, সেটা দিয়ে মুখও ধোয়া যায়। বারবার ধুলে চলে যাবে ব্রণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com