বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উখিয়ায় আসছেন জাতিসঙ্ঘের প্রেসিডেন্ট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

ঢাকা সফরে আসছেন জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট ভলকান বোজকিশ। আগামী ২৫ থেকে ২৭ মে তিনি ঢাকা ও ইসলামাবাদ সফর করবেন। জাতিসঙ্ঘ সদর দফতর এ তথ্য নিশ্চিত করেছে।
এক টুইটার বার্তায় ভলকান বোজকিশও বিষয়টি নিশ্চিত করেন। জাতিসঙ্ঘ সদর দফতর জানায়, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করবেন। এ ছাড়া ভোলকান বোজকির ঢাকা সফরকালে ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য দেবেন। এতে বৈশ্বিক সংকট, আন্তর্জাতিক প্রেক্ষাপট, বহুপক্ষীয় ও জাতিসংঘ ব্যবস্থা গুরুত্ব পাবে। তিনি বাংলাদেশে জাতিসংঘ দলের সাথেও সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা শিবিরেও যাবেন। সেখানে তিনি জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসঙ্ঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কর্মকা- সরেজমিন দেখবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com