বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। গতকাল বুধবার (২৬ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘করোনাকালে প্রমাণ হয়েছে,দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সকল পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। রোগীদের জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই, বিনা চিকিৎসায় একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিৎসাসহ মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com