বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অ্যান্ড্রয়েডের ভুল বের করতে পারলে পুরস্কার দেবে গুগল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

গুগল সম্প্রতি অ্যান্ড্রয়েড ১২ বিটা লঞ্চ করেছে। নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর স্মার্টফোনেই চলবে গুগল অ্যান্ড্রয়েড ১২। বিটা মোডে বাগ বা ত্রুটির সম্ভাবনা বেশি থাকে। এর ফলে আপনার স্মার্টফোন ব্যবহারে সমস্যা হতে পারে, বা আপনার মোবাইলের জন্য ক্ষতিকর হতে পারে। আর এর ফলে আপার ফোন রেসপন্স করা বন্ধ করেও দিতে পারে। এবার যারা অ্যান্ড্রয়েড ১২ সফটওয়্যারে কোনো ত্রুটি বের করে দিতে পারবেন তাদেরকে বাংলাদেশি মুদ্রার প্রায় সাড়ে আট কোটি টাকা পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে গুগল।
গুগল জানিয়েছে যে প্রযুক্তিগত নিরাপত্তা বিশেষজ্ঞরা যা এই বাগ বাউন্টিতে যোগ দিতে আগ্রহী, তাদেরকে অ্যান্ড্রয়েড ১২ এর দুটি বিটা ভার্সন অ্যান্ড্রয়েড ১২ ভার্সন ১ আর অ্যান্ড্রয়েড ১২ বিটা ভার্সন ১.১ পিক্সেল ডিভাইসের জন্য তৈরি এই ওএস বিল্ডটিকে অ্যানালাইজ করে দেখতে হবে।
গুগল অ্যান্ড্রয়েড রিওয়ার্ডস ব্লগে বলেছে যে, যে ১৮ মে থেকে ১৮ জুনের মধ্যে অ্যান্ড্রয়েড ১২ এর দুটি বিল্ডের সিকিউরিটির ত্রুটি খুঁজতে পারবে, তাকে ৫০ শতাংশ বোনাসও দেয়া হবে। গুগল এই বিটা ভার্সনের জন্য ডিভাইস একটি তালিকা দিয়েছে। তালিকাটি হচ্ছে, Pixel 5, Pixel 4a, Pixel 4a 5G, Pixel 4, Pixel 4 XL, Pixel 3a, Pixel 3a XL, Pixel 3, Pixel 3 XL. অ্যান্ড্রয়েডের সা¤প্রতিক সংস্করণগুলোকে আরো নিরাপদ করে তোলায় এখন পর্যন্ত কেউ গুগলের কাছ থেকে বড় পুরস্কার পায়নি। গুগলের পুরস্কার জেতার এ সুযোগ নিতে আরও গবেষক ও প্রকৌশলীকে আকৃষ্ট করতে পুরস্কারের অর্থ বাড়িয়ে দিচ্ছে গুগল। দুই বছর আগে অ্যান্ড্রয়েডের ত্রুটি খুঁজে বের করার জন্য পুরস্কার দেয়ার এ কর্মসূচি চালু করেছিল গুগল। নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার ধরনের ওপর নির্ভর করে পুরস্কার। এ ধরনের ত্রুটি জানানো হলে গুগল তা ঠিক করে এবং অ্যান্ড্রয়েডকে আরও নিরাপদ করে তোলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com