বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থী। গতকাল রোববার (৩০ মে) ‘সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, অতিদ্রুত শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দিতে হবে। নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রাস্তার একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। তবে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ রোববার আন্দোলনে নামার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থী। গতকাল রোববার (৩০ মে) ‘সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, অতিদ্রুত শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দিতে হবে। নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রাস্তার একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। তবে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে গতকাল রোববার আন্দোলনে নামার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com