বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাদুল্লাপুরে জমির মালিকের সংবাদ সম্মেলন

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জোর পূর্বক জমি ভোগদখল করায় জমির প্রকৃত মালিক পক্ষ সংবাদ সন্মেলন করেন। বুধবার ৯ জুন সকালে গাইবান্ধা শহরের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগী কেরু প্রধান বলেন- তফসিল বর্ণিত খৌর্দ্দ রসুল পুর মৌজার জেএল নং ৭৩, আরএস খতিয়ান নং ১৬৩, দাগ নম্বর ৬৪৪, ৫৪২, ৬৫২ মোট ৯৪ শতক জমির মালিক আমার দাদা হেসকারু ও দাদার ভাই নয়া মিয়া। তাদের মৃত্যুর পর হেসকারুর ওয়ারীশ হিসাবে আমি ও আমার ভাই বোন এবং নয়া মিয়ার মৃত্যুর পর আঃ রশিদ গং রা উক্ত জমির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও মহাব্বর মিয়া, জাহিদ মিয়া ও শ্রী ডিজু বাবু জোর পূর্বক ভোগদখল করে আসছে। আমরা জীবিকা নির্বাহের তাগিদে দীর্ঘদিন ঢাকায় অবস্থান করায় তারা মিথ্যা প্রিন্ট পর্চা তৈরি করে এমন কারসাজী করছে। বিভিন্ন সময়ে গ্রাম্য সালিশি ও থানায় অভিযোগ দিয়েও কোন সুরহা পাইনি। তাই সংবাদ সন্মেলনের মাধ্যমে ন্যায় বিচারের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন ওয়ারীশ সাবু মিয়া, রাঙা প্রধান, গাবুর আলী প্রধান, তোতা, রশিদ প্রধান, হাসিনা বেগম, হাসনা বেগম, রেবেকা বেগম, আকবার আলী ও হামেদ আলী প্রধান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com