বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১ টাকার নায়ক আরিফিন শুভ!

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে নাম ভূমিকায় অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছেন আরিফিন শুভ! বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবিটি নির্মাণ করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল।এক দশকের ক্যারিয়ারে এই সিনেমাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন মনে করছেন শুভ। গত বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক টাকার চেকের ছবি প্রকাশ করে ক্যাপশনে শুভ লেখেন,শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না।। চেকটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত।

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করতে পারা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বলে মনে করি। অর্থ দিয়ে এই কাজকে আমি মাপতে চাই না। সে কারণেই এমন ভাবনা মাথায় আসে। কিন্তু শুরুতে তারা আমার শর্তে রাজি হতে চায়নি। এ জন্য ফাইট করতে হয়েছে। এক টাকার চেকটা ফাইনালি হাতে পেয়ে খুব আনন্দ লাগছে। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রতীকী হিসেবে ১ টাকার পারিশ্রমিক নিয়েছেন জানিয়ে তিনি বলেন,আমি যেহেতু ফ্রিতে কাজ করব না। করিও না। ফলে ১ টাকা নিয়েছি।
চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে মুম্বাইয়ে ছবির দৃশ্যধারণে অংশ নিয়েছেন শুভ। মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোঁরেগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্যধারণ করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে বছরের শেষভাগে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com